ভোলা হ্যাকিংয়ে জড়িত ২

২৪ অক্টোবর, ২০১৯ ১৫:০৪  
  ভোলার বোরহানউদ্দিনে সংঘাতের ঘটনায় আলোচিত বিপ্লব চন্দ্রের ফেসবুক আইডির হ্যাকারকে শনাক্ত করা হয়েছে। সূত্রমতে, এই হ্যাকিংয়ের সঙ্গে দুই জন জড়িত। এদের একজন ভোলার এবং অন্যজন চুয়াডাঙ্গার বাসিন্দা। একজনের নাম ইমন। অন্যজন শরীফ ওরফে শাকিল। দু’জনকেই পুলিশ গ্রেফতার করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে। হ্যাকারদের পরিচয়ের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে ভোলার এসপি বিস্তারিত জানাবেন বলে ডিজিবাংলা-কে জানিয়েছেন সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না। এই তথ্য জানাবেন ভোলার এসপি সরকার মোহাম্মদ কায়সার। বিষয়টি নিয়ে ভোলা এসপি’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এদিকে মঙ্গলবার ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। জানাগেছে, ঘটনার পরপর ফেসবুকের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান কার্যালয়ে মেইল করে বিপ্লবের ফেসবুক আইডি হ্যাক সংক্রান্ত তথ্য চায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ। সিঙ্গাপুরে শনি ও রোববার ছুটির দিন থাকায় মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এই হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে। তারা জানিয়েছে হ্যকাররা বিপ্লব চন্দ্রের ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি ছড়িয়েছে।